উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার ১৭ আগস্ট রাতে তার দোহা পৌঁছানোর কথা রয়েছে। এই সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল-থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
সফরকালে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী যোগ দেবেন। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ অক্টোবর রাতে পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধি দল ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।