উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মুখপাত্র মাহদী আমিন মন্তব্য করেছেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে মাত্র ছয় মাসে সব সমস্যার শতভাগ সমাধান করা দুরূহ। তবে তিনি নিশ্চিত করেছেন, বর্তমান সরকারের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহিতা রয়েছে।
মাহদী আমিন জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার কাজ করছে এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া ভাতা প্রদান এবং শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনৈতিক কাঠামোর সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনস্কেল বা পে-স্কেল প্রণয়নের বিষয়টিও চূড়ান্তের পথে রয়েছে বলে তিনি জানান।