উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৭ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।