উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বন্ধুদের চিরচেনা কানেকশন এবার নতুন নাম পেল এবং এয়ারটেল পরিচিত হচ্ছে সার্কেল হিসেবে। বন্ধুত্ব মানে এখন এমন মানুষদের খুঁজে পাওয়া যারা সত্যিই বোঝে, মনের সঙ্গে তাল মেলায় এবং কঠিন সময়ে পাশে থাকে। বন্ধুত্বের এই বাস্তব সত্য থেকেই বাংলাদেশে এয়ারটেল-এর নতুন পরিচয় সার্কেল-এর যাত্রা শুরু হয়েছে।
বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং গল্প, গান, আড্ডা ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। বাংলাদেশের অলওয়েজ-অন তরুণ প্রজন্মের জন্য সার্কেল নিয়ে আসছে বেস্ট অফার, আরও স্ট্রং ডিজিটাল সুবিধা ও ভবিষ্যতের নতুন এক্সপেরিয়েন্স। তবে গ্রাহকদের পুরোনো কানেকশন ও সার্ভিসগুলো আগের মতোই বজায় থাকবে।
বর্তমান গ্রাহকদের জন্য এই পরিবর্তন খুবই সহজ ও নিরবচ্ছিন্ন হবে এবং পরিচিত 016 নম্বর একই থাকবে। এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে। অ্যাপ আপডেট করলেই মাই সার্কেল অ্যাপ অ্যাকটিভ হয়ে যাবে এবং ডিজিটাল সেবাগুলোও সচল থাকবে।
এই পরিবর্তন কেবল নামে, সম্পর্কের অনুভূতিতে কোনো পরিবর্তন আসবে না। যারা বোঝে এবং পাশে থাকে, তাদের ঘিরেই সার্কেল আরও সামনের দিকে এগিয়ে যাবে। কারণ সার্কেল-এর প্রতিশ্রুতি অনুযায়ী রিয়েল কানেকশন সবসময় অন থাকবে।