উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত ভারত সফর করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গত রোববার রাতে ঢাকার বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে তিনি এই মন্তব্য করেন।
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই কেবল যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশ ও ভারতের মানুষের হৃদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ উল্লেখ করে তিনি জানান যে, দুই দেশ শুধু সীমান্তই ভাগাভাগি করে না, বরং একটি অভিন্ন স্বপ্নও ধারণ করে।
বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জ ও মতপার্থক্য থাকা স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনেই জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা এবং তাদের লক্ষ্যও একই বলে তিনি উল্লেখ করেন।