উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ডিএসসিসির যৌথ আয়োজনে সম্প্রতি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এবং এতে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা অংশ নেন।
সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো এক সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, গত ২৩ ও ২৪ জুন রাজস্ব ক্যাম্প চলাকালে দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ নিয়েও ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করেননি।
অর্থবছর শেষ হওয়ার দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও লাইসেন্সগুলো নবায়ন না করায় ভুক্তভোগী ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।