উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের ১২টি দেশের সহস্রাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার প্রথম পর্বে সে অর্জন করেছে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস খেতাব। পরবর্তীতে চূড়ান্ত পর্বে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আসরের সর্বোচ্চ সম্মাননা সুপ্রিম চ্যাম্পিয়ন নির্বাচিত হয় সে।
চূড়ান্ত পর্বে মাত্র ৫ মিনিটের মধ্যে ১০০ থেকে ১৫০টি গাণিতিক সমস্যা সমাধানের কঠিন চ্যালেঞ্জে অসাধারণ গতি ও নির্ভুলতার পরিচয় দেয় কাহহার। তার এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিচারকমণ্ডলী তাকে সর্বোচ্চ এই সম্মাননায় ভূষিত করেন।
সম্প্রতি এডুটিউন-এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে গোল্ডেন ক্রেস্ট, ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে অংশ নিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টির গৌরব অর্জন করায় তাকে ইনফ্লুয়েন্সার বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে বিশেষ সনদ দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের পর কুররাত আব্দুল কাহহার বলে, নিয়মিত অনুশীলন করলে কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম উজ্জ্বল করতে সে সবার দোয়া চেয়েছে।