উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘রিগ্যাল ফার্নিচার কিনে মিলে যাক কার’ ক্যাম্পেইনের আওতায় গাড়ির চাবি বুঝে পেলেন দুই সৌভাগ্যবান বিজয়ী। বিজয়ীরা হলেন পটুয়াখালীর আব্বাস উদ্দিন এবং ঢাকার মগবাজারের বাসিন্দা মাহাবুব রহমান। সম্প্রতি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই মেগা পুরস্কার তুলে দেওয়া হয়।
রাজধানীর উত্তরা এবং পটুয়াখালী শহরে আয়োজিত এসব অনুষ্ঠানে বিজয়ীদের হাতে গাড়ির চাবি তুলে দেন রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান। অনুষ্ঠানে আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা আল্লামা মুরশেদ মুনীমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিগ্যাল ফার্নিচার সম্প্রতি গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইন চালু করে। নিয়মানুযায়ী, সর্বনিম্ন ১০ হাজার টাকার ফার্নিচার কিনে মেগা পুরস্কার হিসেবে গাড়ি জেতার সুযোগ ছিল। এই উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি গ্রাহকদের স্বপ্ন পূরণে সহায়তা করতে চায়।
রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান জানান, তারা মানসম্মত ও সাশ্রয়ী ফার্নিচার সরবরাহের পাশাপাশি রপ্তানি বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করছেন। উন্নত মান ও নান্দনিক ডিজাইন নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এমন আনন্দদায়ক ও আকর্ষণীয় উদ্যোগ অব্যাহত থাকবে।