উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সবার সঙ্গে সমন্বয় করে এই ঢাকাকে ক্লিন এবং গ্রীন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। রোববার (১৬ আগস্ট) উত্তরায় ডিএনসিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশাসক বলেন, ফরেস্ট, বনায়ন পেছনে মিয়াকো বন উদ্বোধন করেছি এবং ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশি গাছ বৃক্ষরোপণ করেছি। আমরা পর্যায়ক্রমে এখানে যদি জায়গা না থাকে থার্ড পেজে আমাদের জায়গা নির্ণয় করা আছে, লেকের ওই পাশে আমরা বৃক্ষরোপণ করব। প্রধানমন্ত্রী ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং সরকারের উদ্যোগকে বাস্তবায়ন করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে কোনো ভালো ও উন্নয়নমূলক কাজ করতে গিয়ে বিশেষ গোষ্ঠী ঝামেলা করার চেষ্টা করলে আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে কাজগুলো বাস্তবায়ন করব। যতদিন বেঁচে থাকবো নেত্রীর আদর্শে দেশের জন্য ও মানুষের জন্য কাজগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব। অনুষ্ঠানে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনসহ ডিএনসিসির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।