উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) জানিয়েছে, সরকারের কাছে বেসরকারি সার আমদানিকারকদের পাওনা বর্তমানে প্রায় ৪ হাজার কোটি টাকা। নির্ধারিত সময়ের পরিবর্তে প্রায় এক বছর দেরিতে অর্থ পরিশোধ করায় এই আর্থিক জটিলতার সৃষ্টি হয়েছে।
বিল পরিশোধে বিলম্বের কারণে আমদানিকারকদের প্রায় ৩০০ কোটি টাকা সুদ জমেছে বলে দাবি করেছে সংগঠনটি। গত ৯ আগস্ট কৃষিমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে বিএফএ চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন এসব বকেয়া পরিশোধের দাবি জানান।
বিশ্ববাজারে ফসফেট সারের সংকট, কাঁচামাল সালফারের ঘাটতি এবং আমদানি ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই ভর্তুকি ব্যবস্থার দাবি এসেছে। বর্তমান আর্থিক ও নীতিগত জটিলতা অব্যাহত থাকলে আগামী অর্থবছরে বেসরকারি খাতের অংশগ্রহণ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে বিএফএ।
জাতীয় রাজস্ব বোর্ডের ১ শতাংশ টার্নওভার কর নিয়ে আপত্তি জানিয়ে তা প্রত্যাহার বা লভ্যাংশ ৩ শতাংশ থেকে ৪ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় পরিবহন খরচ ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।