উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক বহির্ভূত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ অর্থবছরের অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১২৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়।
রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। ২০২৫ অর্থবছরে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৫৫৮ কোটি টাকা। অনুষ্ঠানে কোম্পানির আর্থিক কার্যসম্পাদনের অগ্রগতি ও কৌশলগত দিকনির্দেশনা পর্যালোচনা করা হয়।
ঘোষিত লভ্যাংশের মধ্যে সরকারের অনুকূলে ৬২ কোটি টাকা নগদ লভ্যাংশ প্রদান করা হবে এবং অবশিষ্ট ৬২ কোটি টাকা বোনাস শেয়ার হিসেবে ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানির বিদ্যমান পরিশোধিত মূলধন ৯৩৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ১ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও ইডকলের শেয়ারহোল্ডার এ বি এম আব্দুস সাত্তার, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইআরডির অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, ব্যারিস্টার ওমর সাদাত এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।