উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলকে উষ্ণ সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলামের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন কর্মকর্তা মৌমিতা জিনাত।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাইকমিশনকে এই অভ্যর্থনা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের বাইরে প্রবাসী বাঙালিদের এমন ভালোবাসা ও সমর্থন তাদের গভীরভাবে মুগ্ধ এবং অনুপ্রাণিত করেছে।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে কথা বলেন এবং দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক দোয়া প্রার্থনা করেন।