উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের পুরোনো অভিযোগ নতুন করে সামনে আসার পর তদন্ত শুরু করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে প্রকাশিত এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও স্পষ্টতই মিথ্যা বলে দাবি করেছে ফিফা।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে ইনফান্তিনোর অধীনে কর্মরত এক জুনিয়র নারী কর্মকর্তাকে ছয় অঙ্কের অর্থ দিয়েছিল সংস্থাটি। ওই নারীকে আকর্ষণীয় পদে পদোন্নতি এবং স্নাতকোত্তর পড়াশোনার ফি পরিশোধের কথা স্বীকার করে উয়েফা জানিয়েছে, তৎকালীন নিয়ম অনুযায়ী ওই অর্থ প্রদান সম্পূর্ণ বৈধ ছিল।
অভিযোগ সামনে আসার পর ফিফা এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছে, পুনর্নির্বাচন ছাড়া সভাপতির কর্তৃত্ব দুর্বল করার সুযোগ না থাকায় একটি পক্ষ সমন্বিতভাবে এই ভুল তথ্য ছড়াচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্থাটি ও এর সভাপতিকে দুর্বল করার চেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ফিফা।