উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিদের সংবর্ধনা দিয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)। গত ২৯ জুন ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে নুকফ ইউকে-এর সভাপতি জুবেদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি ইব্রাহিম জাবেদ চৌধুরী, মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির এবং তাহমিদ চৌধুরীকে এই সংবর্ধনা জানানো হয়। তারা সম্প্রতি বাকার আয়োজিত বাংলামেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে নিউইয়র্ক সফর করেছিলেন।
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, বাকার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, নিউইয়র্ক ল সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট মোমেনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাসুদা আহমদ, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমি। এছাড়া সংগঠনের পক্ষ থেকে ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, মোহাম্মদ রনি, রায়হান জামান রানা, নজমুল ইসলাম, শাহ ইকবাল রাজু, আলিমুল ইসলাম বান্টি, এম. ডি. লুৎফুর রহমানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথিরা এ সম্মাননা প্রদানের জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।