উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ করার পাশাপাশি ভিসা ব্যবস্থাকে আরও নিরাপদ, গতিশীল ও সেবামুখী করতে ‘ভিসা নীতিমালা ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নতুন এই নীতিমালার মাধ্যমে আগের সব ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো তৈরি করা হবে। উল্লেখ্য, ‘ভিসা নীতিমালা ২০০৬’-এ ভিসার ক্যাটাগরি ৩৩টি থাকলেও নতুন নীতিমালায় তা বাড়িয়ে ৩৪টি নির্ধারণ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে নতুন এই নীতিমালা বাস্তবায়ন করবে।