উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ফুটবলের হতাশা পেছনে ফেলে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে মাঠে প্রতিনিয়ত নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও পরিবার ও সন্তানকে নিয়ে ছড়ানো নানা গুজব সামলাতে হচ্ছে এই তারকাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, মেসির বড় ছেলে থিয়াগো ইন্টার মিয়ামি ছেড়ে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি 'লা মাসিয়া'য় যোগ দিচ্ছে। তবে সেই জল্পনা মুহূর্তেই থামিয়ে দিয়েছেন মেসি।
লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের মুখোমুখি হওয়ার আগে স্টেডিয়ামে প্রবেশের সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘থিয়াগো কি ইন্টার মায়ামি ছাড়ছে?’ জবাবে হাঁটতে হাঁটতেই মেসি সংক্ষিপ্ত এক শব্দে বলেন, ‘না।’
মেসির এই এক শব্দের উত্তর দিয়েই থিয়াগোর ক্লাব বদল ও বার্সেলোনায় ফেরার সমস্ত গুজবের সমাপ্তি ঘটেছে। ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির একাডেমিতে মিডফিল্ডার হিসেবে খেলছে থিয়াগো। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে আসার পর থেকেই ক্লাবটির বয়সভিত্তিক দলে নিয়মিত খেলছে সে।