উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাকিল সরদার নামে এক জনকে আটক করেছে ডিবি পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান।
তারই ধারাবাহীকতায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শুক্রবার ৭ আগস্ট রাত ১০টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার দেবিদার টু ফতেহপুর গামী রাস্তার বিবির পুকুর নামক স্থানে পৌছালে ডিবি'র উপস্থিতি টের পেয়ে একজন ব্যাক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন।
এসময় চৌকস ডিবি পুলিশের টিম তাকে আটক পূর্বক উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশী করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন এবং তাকে আটক করেন। আটককৃত ব্যাক্তি ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম পরিচয় জানান।
ইয়াবা সহ আটককৃত ব্যাক্তি হলেন, নওগাঁ সদর মডেল থানাধীন টেপাগাড়ী গ্রামের বাবুল সরদার এর ছেলে সাকিল সরদার (৩৩)।
এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে শনিবার ৮ আগস্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয় বলে জানিয়েছেন পুলিশ।