উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, করাচির উপ-হাইকমিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর ধরে ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থার ফলে এ সুযোগ তৈরি হয়েছে।
পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। তাজা আনারস রপ্তানির এই সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার এবং সার্বিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হলো।