উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট সন্ধ্যায় পূর্বলন্ডনের একটি স্থানীয় হলে মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের প্রধান সমন্বয়ক ও স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ ও যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী। এ সময় নিজ বাসভবন থেকে ভার্চুয়াল অডিওর মাধ্যমে দোয়ায় শরিক হন মরহুমের জামাতা ও বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মরহুমের কন্যা ডাঃ জুবাইদা রহমান।
আলোচনা সভায় বক্তারা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদানের কথা তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। উল্লেখ্য, বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী মাহবুব আলী খান ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন।