উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে অর্থনীতিতে উদ্বেগের কথা বলা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আয়ের দুর্বলতা ও কম প্রবৃদ্ধির মতো ঝুঁকি দেখা দিতে পারে। এসব ঝুঁকি মোকাবিলা করা না গেলে অর্থনীতি বড় সংকটে পড়বে।
বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশ ধরা হলেও তা ৯ দশমিক ২ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ৮ লাখ ৩৩ হাজার ২১৬ কোটি টাকার দায় ও দুর্বল ব্যাংকিং ব্যবস্থা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলছেন, সরকার ঝুঁকির কথা বললেও মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমানোর কথা বলা হচ্ছে। অর্থনীতি মজবুত করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কাউন্সেলিং বডি গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে।