উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রীষ্মকাল মানেই নানা ধরনের সুস্বাদু ও পুষ্টিকর ফলের সমারোহ। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল হলেও, ফলের বিবেচনায় এই ঋতুকে মধুঋতু বলা হয়। এ সময়ে উৎপাদিত ফলসমূহ খাদ্যের পাশাপাশি আমাদের শরীরে পুষ্টিরও যোগান দেয়।
সারা বছর পাওয়া গেলেও গরমকালে বেলের চাহিদা বেশি দেখা যায় এবং এর শরবত প্রাণ জুড়ায়। জামরুল ও কামরাঙা হলো রসালো ও পুষ্টিকর গ্রীষ্মকালীন ফল যা হজমে সহায়তা করে। পেয়ারা এবং করমচা ভিটামিন সি ও খনিজে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আমলকি, আতা ও লেবু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। আম, জাম ও কাঁঠাল গ্রীষ্মকালের জনপ্রিয় ফল যা পুষ্টিগুণে সমৃদ্ধ। লিচু, আনারস, বাঙ্গি ও তরমুজ আমাদের শরীর ঠাণ্ডা রাখতে এবং পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।