উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপকবৃন্দ ও উপ-মহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবুল খায়ের খাজা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার এবং সহ-প্রচার সম্পাদক মো: মফিদুল ইসলাম মোহনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন। উদ্বোধনী এ আয়োজনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।