উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার ৫ আগস্ট মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাদরাসার মুহতামিম মুফতি আবু তাহের সিদ্দিকীর সার্বিক ব্যবস্থাপনায় তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত কর্মশালায় তিনি শুদ্ধ তিলাওয়াত, তারতীল ও তাজভীদের মৌলিক এবং সূক্ষ্ম বিষয়সমূহ অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ঈমান-আকীদা, আত্মশুদ্ধি, আদব-আখলাক, ইসলামী চরিত্র গঠন এবং সুন্নাহভিত্তিক জীবনচর্চার গুরুত্ব তুলে ধরে মূল্যবান নসীহত করেন।
আয়োজকরা জানান, এ ধরনের মাশক্বুল কুরআন ও তারবিয়াতী কর্মশালা শিক্ষার্থীদের কুরআন শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের হাফেজ ও ক্বারী গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।