উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টরন্টোর সবচেয়ে বড় মেলা হিসেবে পরিচিত ৮ম সম্মিলিত বাংলা মেলা আগামী ৩ আগস্ট সোমবার বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে গান পরিবেশন করার কথা রয়েছে মেলার যাইরে খ্যাত জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পী মাকসুদের।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী মেলাটি ২ আগস্ট রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির পূর্বাভাসের কারণে শেষ পর্যন্ত মেলার তারিখ পরিবর্তন করে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার বিকেলে বার্চ মাউন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। ৮ম সম্মিলিত বাংলা মেলা পরিচালনা পর্ষদের পরিচালক মাহবুব চৌধুরি রনি, রিমন ইসলাম ও দীন ইসলাম বিস্তারিত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর মোহাম্মদ সুরুজ্জামান ও আনিসুর রহমান, কনভেনর মোহাম্মদ জিলানী এবং চীফ কো-অর্ডিনেটর ফরহাদ আহমেদ মিশু। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ আগস্টের মেলার প্রস্তুতি ইতিমধ্যে শেষ করে একটি ধামাকা মেলা উপহার দেবেন তারা।