উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজিজুল শেখ ওরফে আইজুল এবং মো. দিদার মিয়া। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান। তিনি জানান যে বিকেল সোয়া ৫টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিশেষ অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।