উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের শিয়ামেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন শহর ভ্রমণের অভিজ্ঞতা প্রকাশ করেছেন এক শিক্ষার্থী। শিয়ামেনে অবস্থানকালে তিনি গুয়াংজু, সাংহাই, বেইজিং, দালিয়ান ও ইয়ানতাই শহর ভ্রমণের সুযোগ পান। এসব শহরের উন্নত অবকাঠামো, প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে।
শিয়ামেনে তাঁর দুই বছরের অভিজ্ঞতা তাঁকে কেবল একজন শিক্ষার্থী হিসেবে নয়, বরং একজন বৈশ্বিক নাগরিক হিসেবেও সমৃদ্ধ করেছে বলে জানান তিনি। সমুদ্র, প্রকৃতি, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই শহর এবং সেখানকার শিক্ষা ব্যবস্থা তাঁর জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।