উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা
প্রতিনিধি সাংবাদিক অরিত্র কুন্ডের বিরুদ্ধে দায়েরকৃত কথিত চাঁদাবাজির মামলায়
গ্রেফতার, নির্যাতন
এবং কারাগারে কনডেম সেলে বন্দি রাখার ঘটনায় উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা
হচ্ছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ
কমিটির যৌথ উদ্যোগে আজ রবিবার (১ নভেম্বর) এই রিট দাখিল করা হবে।
সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয়
কমিটির সভাপতি আহমেদ আবু জাফর উচ্চ আদালতে এই রিট পিটিশনটি দাখিল করবেন। রিট
দাখিল-পরবর্তী পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে আজ বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট
(হাইকোর্ট) এলাকায় সাংবাদিকদের সামনে একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা
হয়েছে।
বিএমএসএফ-এর উপ-দপ্তর সম্পাদক আরাফাত হিমেল
স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে দেশের সকল গণমাধ্যমের
(প্রিন্ট, অনলাইন
ও মাল্টিমিডিয়া) সম্মানিত সম্পাদক, বার্তা সম্পাদক ও মাল্টিমিডিয়া ইনচার্জদের প্রতি
উক্ত প্রেস ব্রিফিংয়ে সংবাদ কভারেজের জন্য প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ের সময় ও স্থান:
·
তারিখ: ১ নভেম্বর ২০২৬, রবিবার।
·
সময়: বিকেল ৩:০০ টা (আজ)।
·
স্থান: সোনালী ব্যাংক চত্বর, হাইকোর্ট এলাকা, ঢাকা।
বিবৃতিতে বলা হয়,
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার
এই লড়াইয়ে সকল গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে
কাম্য।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)
যোগাযোগ: ০১৭০৭৫৬৯৫৯২