উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের রিয়াদে অপহৃত পিরোজপুরের মঠবাড়িয়ার প্রবাসী যুবক মো. ইয়াকুবকে দীর্ঘ তিন দিন পর সফলভাবে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত তিন দিন আগে সৌদি আরবের রিয়াদে কর্মস্থল বা এর আশপাশের এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। হঠাৎ করে প্রিয়জন এমন পরিস্থিতির শিকার হওয়ায় মঠবাড়িয়ার নিজ বাড়িতে এবং প্রবাসে থাকা স্বজনদের মাঝে চরম আতঙ্ক, উৎকণ্ঠা ও কান্নার রোল পড়ে যায়।
ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রবাসীদের বিভিন্ন মহলে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং তাকে উদ্ধারের জন্য জোর দাবি জানানো হয়। অবশেষে দীর্ঘ তিন দিনের উৎকণ্ঠা অবসান ঘটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের তৎপরতায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়ার পর ইয়াকুবের একটি পরিষ্কার ছবি ও সুস্থতার খবর দেশে পৌঁছালে তার পরিবার ও এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। প্রবাসী বাংলাদেশিরাও এই দ্রুত উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন।