উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. বিল্টু খন্দকার।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটির সংস্কারকাজ শুরু করেন এবং তা সম্পন্ন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। বিশেষ করে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বিল্টু খন্দকারের উদ্যোগে রাস্তাটি সংস্কার হওয়ায় এখন চলাচল সহজ হবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন তারা।
স্থানীয়দের মতে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের জনকল্যাণমূলক কাজ এলাকার মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।