উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে আজ রাতে বসছে এবারের আসর। বাংলাদেশ সময় আজ রাত ২টায় জানা যাবে, ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে কার হাতে উঠছে এই পুরস্কার। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি উইঙ্গার স্ট্যানলি ম্যাথুসকে সম্মান জানাতে প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে এটি অনুষ্ঠিত হচ্ছে।
পুরুষ বিভাগে আলোচনায় রয়েছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপে। অন্যদিকে, নারী বিভাগে স্পেনের অ্যালেক্সিয়া পুতেল্লাস তৃতীয়বারের মতো বর্ষসেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন। এবারের আয়োজনে পুরুষ ও নারী বিভাগের ব্যালন ডি’অরসহ মোট ১৩টি পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রায় দুই হাজার অতিথি উপস্থিত থাকবেন এবং ডিএজেডএন ও অফিসিয়াল ওয়েবসাইটে এটি সরাসরি দেখা যাবে।