উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে একটি জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে জাপানের ওনোদেরা ইউজার রান কোম্পানি লিমিটেড, সিজেডএম, আইআইএসএফ এবং রহিমআফরোজ যৌথভাবে কাজ করবে। আজ ঢাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষতা ও পেশাগত যোগ্যতা প্রদান করা। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যুবসমাজকে জাপানের কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে তারা বাংলাদেশ ও জাপানে মর্যাদার সাথে টেকসই জীবিকা অর্জনের সুযোগ পাবে।
ওনোদেরা ইউজার রান কোম্পানি লিমিটেড ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী প্রস্তুতিতে নেতৃত্ব দেবে। সিজেডএম সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের চিহ্নিত করে এই উদ্যোগে সম্পৃক্ত করতে সহায়তা করবে। আইআইএসএফ অবকাঠামোগত সহায়তা এবং রহিমআফরোজ কৌশলগত সহায়তা প্রদান করবে।