প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী ।
মোঃ মামুন হোসেন
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী মোঃমামুন হোসেন কালীগঞ্জ ,,ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিগঞ্জ উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইলিয়াস রহমান মিঠু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি।
অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি'র সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্ববদ্ধ থেকে স্থানীয় নির্বাচন গুলোতে বিএনপি মনোনীত প্রার্থীর সাথে একযোগে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী টি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।