উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে বিতরণের সারের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।
বৃহস্পতিবার
(২৯ অক্টোবর) বিকেলে উপজেলার জিতারপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে
জিতারপুর গ্রামে নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের
ছেলে মইদুল ইসলামের কৃষকদের সারের কার্ড বিতরণ ও ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়।
ঘটনার একপর্যায়ে উভয় পক্ষই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের দলীয় সমর্থকরা লাঠিসোঁটা ও
দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দফায় দফায় চলা এই
সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১২ জন আহত হন।
খবর
পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে।
মহেশপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান,
কৃষকদের সারের কার্ড নিয়ে কথা কাটাকাটির জেরে উভয়
পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ
পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও
শান্ত রয়েছে।
পুলিশ
আরও জানায়, এই
ঘটনায় এখনো কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। লিখিত
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে
সারের কার্ডের মতো সংবেদনশীল বিষয়ে দলীয় নেতাকর্মীদের এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয়
সাধারণ কৃষক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।