উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পতন হয়েছে। একইসাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিন শেষে ডিএসইতে মোট ৫৬৪ কোটি ৬২ লাখ ১১ হাজার ৪৫১ টাকার লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ২৭ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৩০৪টি ইউনিট লেনদেন হয়। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৫ দশমিক ৮৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএস-৩০ সূচক নয় দশমিক ৪০ পয়েন্ট কমে দুই হাজার ৮৬ দশমিক ৮৬ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক তিন দশমিক ৮২ পয়েন্ট কমে এক হাজার ৫০ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫টির শেয়ারদর বেড়েছে, ১৯০টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।