উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় কার্যালয় ভাংচুরসহ সারা দেশে মব সৃষ্টি করে ৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি জাসদ বাসদ সহ বাম গণফ্রন্টের নেতৃবৃন্দ।
সন্ধ্যায় মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা গুলো প্রদক্ষিণ করে পায়রা চত্ত্বর ঘুরে ওয়াজির আলী হাই স্কুলের সামনে সমবেত হয়। সেখানে সমেবেশে উপস্থিত সিপিবি জাসদ বাসদ ও গণফ্রন্টের নেতৃবৃন্দ বক্তৃতা দেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এডঃ আসাদুজ্জামান আসাদ বলেন মব করে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুরকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে নাহলে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তোয়াব অপু বলেন এই নৈরাজ্য আর অস্থিরতা বন্ধ না হলে সেটা ফ্যাসিবাদের দোসর বলেই গণ্য করা হবে।
সিপিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন বাগচি বলেছেন সারা দেশে মবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে এভাবে চলতে থাকলে দেশের মানুষ আরেকটা জুলায় অভ্যুত্থান এর প্রস্তুতি নিতে পারে বলে তিনি শংকা প্রকাশ করেন।