উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বতন্ত্র প্রিন্ট এবং আধুনিক ডিজাইনের জন্য পরিচিত আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’ (ETHNC) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলে বিশাল আয়তনের একটি ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
৭,৬৯৬ বর্গফুট আয়তনের এই স্টোরটি শপিং মলের লেভেল ২-এ অবস্থিত। ফিজিক্যাল স্টোরের পাশাপাশি ব্র্যান্ডটি বাংলাদেশি ক্রেতাদের জন্য তাদের নিজস্ব অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘bd.ethnc.com’ চালু করেছে, যেখানে সাশ্রয়ী মূল্যে সব কালেকশন পাওয়া যাবে।
বাংলাদেশে এথনিক-এর আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে কাজ করছে রেনেসাঁ ডেকোর লিমিটেড। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের পর আন্তর্জাতিক সম্প্রসারণের অংশ হিসেবে তারা বাংলাদেশে এই কার্যক্রম শুরু করল। আগামীতে দেশে আরও তিনটি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে তাদের।
ব্র্যান্ডটির চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার মুহাম্মদ উসমান বলেন, বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঢাকার প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী।
এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য এথনিক কর্তৃপক্ষ সেন্টারপয়েন্ট মল ম্যানেজমেন্ট, ইউনাইটেড টার্মিনাল, ইউনাইটেড গ্রুপ এবং রেনেসাঁ ডেকোর লিমিটেডসহ সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।