উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ।
রোববার সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, সংগঠক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্য দেন ড. রতন কুণ্ডু এবং সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ফয়সাল আহমেদ। এ সময় সংগঠনের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান।
নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচন কর্মকর্তা ছিলেন এএইচএম মাসুম বিল্লাহ।